খুলনায় সাবেক যুবলীগ কর্মী আবু সাঈদ স্বপন গ্রেপ্তার
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে বান্দা বাজার এলাকা থেকে নগরীর ৩১নং ওয়ার্ডের সাবেক যুবলীগ কর্মী আবু সাঈদ স্বপন (৪৮) কে গ্রেপ্তার করেছে।
তিনি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জালাল শেখের পুত্র।
লবণচরা থানা সূত্রে জানা গেছে, স্বপনের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা নং-৫, তারিখ: ০৫-০৯-২০২৫ এর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটি ডি-এডুকেশন স্পেশাল পাওয়ার আইনের ১৫ ও ৩/২৫ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের সময় পুলিশ স্বপনকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে স্বপনের পরিবার দাবি করেছে, তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করা হচ্ছে।
ভোরের আকাশ/জাআ