শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীকে স্বাস্থ্যমন্ত্রীর আর্থিক সহায়তা

মান্দা-নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এক রোগীর জন্য নিজের অর্থে স্যালাইন কিনে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শওকাত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এক রোগীর স্যালাইনের প্রয়োজনীয়তার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি নিজ অর্থে ওই রোগীর জন্য স্যালাইন কিনে দেওয়ার ব্যবস্থা করেন।

এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন

খাগড়াছড়িতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল হিল ভিডিপি

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী শওকাত হোসেন বলেন, ‘হাসপাতাল পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো সরেজমিনে বাস্তব পরিস্থিতি দেখা এবং রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা। কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিচালক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, রোগীকে অল্প সময়ের মধ্যেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে এসে বিষয়টি দেখতে পান।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্যমন্ত্রীনাওগাঁ

শেয়ার করুন: