শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, শিশুসহ আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, শিশুসহ আহত ১০
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, শিশুসহ আহত ১০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় বাদশা কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ১০ জন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোরে ওই এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)। অন্য এক অজ্ঞাতপরিচয় পুরুষের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: