শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ধানের শীষের বিশাল নির্বাচনী শোভাযাত্রা

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ধানের শীষের প্রার্থীর সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে দেন। শোভাযাত্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি দেশনায়ক তারেক রহমানের কাছে সাতটি দাবি তুলে ধরেছেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাসও পেয়েছেন। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই প্রতীক কেবল বিএনপির নয়, বরং দল-মত নির্বিশেষে দেশের মানুষের আবেগ ও প্রত্যাশার প্রতীক। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের দিনগুলোতে সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে কোনো উসকানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

ভোরের আকাশ/এনএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসুলতান সালাউদ্দিন টুকুটাঙ্গাইলবিএনপি

শেয়ার করুন: