শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গড়াই নদীতে গোসল করতে গিয়ে এক ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল সাফিন (১২) নামে এক স্কুলছাত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। নিহত সাফিন কুষ্টিয়ার হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার বাসিন্দা শামসুল আলম হীরার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাফিনের ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিকেলে সাফিন তার ভাই নাহিয়ান (১৫) ও চাচাতো ভাই স্মরণ (৬)-কে নিয়ে বাড়ির পাশের গড়াই নদীর রেনউইক বাঁধ এলাকায় খেলতে যায়।

খেলার একপর্যায়ে অসাবধানতাবশত চাচাতো ভাই স্মরণ নদীতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে সাফিন নদীতে ঝাঁপ দেয়। সাফিন নদী থেকে স্মরণকে উদ্ধার করে তীরে তুলতে সক্ষম হলেও হঠাৎ নদীর স্রোতে নিজেই তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/নি

কুষ্টিয়া

শেয়ার করুন: