শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

"কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন" এ প্রতিপাদ্য সামনে রেখে নানাহ আয়োজনে কুমিল্লায় পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতি, কুমিল্লার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় কুমিল্লা টাউনহল থেকে বর্ণাঢ্য র‍্যালীটি বের হয়ে ঝাউতলা, পুলিশলাইন হয়ে ডায়াবেটিস হসপিটাল এসে শেষ হয়। র‍্যালী শেষে ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

ওই র‍্যালীর শুভ উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। র‍্যালীর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ অজিত কুমার পাল।

অপরদিকে, একইদিন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারস্থিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে সকাল ৯টা থেকে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এতে প্রবীণ শিক্ষক ও ছড়াকার জহিরুল হক দুলাল,  সাংবাদিক খায়রুল আহসান মানিক, দৈনিক আমারশহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গাজীউল হক ভূঁইয়া (সোহাগ) এবং সাংবাদিক ও এডভোকেট তাপস চন্দ্র সরকাসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম।

এসময় ডা. মোঃ আতাউর রহমান জসীম নিয়মিত ব‍্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবার বড়ি বা ইনসুলিন সেবন  ও চেকআপ করে সুস্থ-কর্মক্ষম জীবন উপভোগ সহ কর্মস্থলে নিজে ডায়াবেটিস সচেতনত থাকার পাশাপাশি সহকর্মীদের মাঝে সচেতনতা  গড়ে তুলতে পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক শ‍্যামল মজুমদার, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে কুলছুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোহানা আয়মান,মেডিকেল অফিসার ডা. আমেনা আক্তার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ,  বিপুলসংখ্যক রোগী-স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

ভোরের আকাশ/তা.কা


 

বিশ্ব ডায়াবেটিস দিবসপালিতকুমিল্লা

শেয়ার করুন: