শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চালকসহ আহত ৭

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলো মাইক্রোবাস। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন অন্তত ৭ জন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বত্রিশ মাইল এলাকায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে উঠে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা চালক-যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানা যায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: