রামগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে রামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রামগঞ্জ উপজেলা প্রশাসন, রামগঞ্জ থানা পুলিশ, রামগঞ্জ প্রেস ক্লাব, আনসার ভিডিপি, আনসার ব্যাটালিয়ন, রামগঞ্জ জোনাল অফিস, রামগঞ্জ পৌরসভা, সরকারি কর্মচারী সমিতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দুপুরে উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
ভোরের আকাশ/এসএইচ