শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাফ খুলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া আসামি শাহিদ ওরফে মিরপুরকে (১৯) প্রায় ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে  ১১টার দিকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহিদ ওরফে মিরপুর (১৯) সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। 

শুক্রবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর দিবাগত রাত ১২ টার পর শহরের আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক হলে সদর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান আরও জানান, গত ১১ ডিসেম্বর বগুড়া সদর থানার ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারা সংক্রান্তে  গ্রেপ্তারকৃত আসামি মোঃ শাহিদ ওরফে মিরপুরকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালতে শুনানি শেষে বগুড়া কারাগারে নিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সদর আমলী আদালতের গেটের সামনে প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাফ খুলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায় শাহিদ।

 এরপর থেকে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালায় জেলা পুলিশ। একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে সদরের সাবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

আসামি গ্রেপ্তারবগুড়া

শেয়ার করুন: