কাপাসিয়ায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর কাপাসিয়া উপজেলার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার কৃতি সন্তান খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আপনাদের কাছে জনগণ অনেক কিছু আশা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডক্টর এম এ হাশেম চৌধুরী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম, কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, উপজেলার জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তার থানার ইন্সপেক্টর তদন্ত জুবায়ের হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতার পূর্বে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম সবুজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন আহমেদ জিন্নাহ।
ভোরের আকাশ/নি