শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ
যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (১৬ই এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি।

এ সময় সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো: নুরুল হুদা এবং সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনী বাড়ীটি থেকে ৩০টি বড় ও মাঝারী আকারের কার্টুন উদ্ধার করে।

পরে উদ্ধার হওয়া কার্টুন গুলো থেকে ভারতীয় পণ্য নেভিয়া সফট ক্রিম ৫০ মিলি,সানসাইন ক্রিম,স্কিনব্রাইট ক্রিম ও ক্রপ-জি সহ বিভিন্ন ব্রান্ডের প্রশাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চোরাইপন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা সমপরিমাণ। আটক হওয়া পণ্য সামগ্রী অভিযান পরবর্তী সময়ে সিলেট ব্যাটালিন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানানো হয়, আটক হওয়া পণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: