গাইবান্ধায় মাদকদ্রব্যে বিস্তার রোধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে মাদকদ্রব্যে বিস্তার রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়ার একটি চায়ের দোকানে আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল শুক্রবার স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়ঃ-
১। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। চিহ্নিত মাদক বিক্রয় কেন্দ্র ও আস্তানাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
৩। আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।
৪। শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।
৫। মাদকবিরোধী ও মাদক প্রতিরোধ কমিটির সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬। প্রয়োজনে গোপনীয়ভাবে অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উক্ত স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের, আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড. আমিনুল ইসলাম ফকু, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মতিন সরকার ,সভাপতি আলম মিয়া, সহ-সভাপতি আল-আমিন (বাবু) সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রঞ্জু, সহ-কোষাধ্যক্ষঃ সাইফ উদ্দিন বেলাল হোসেন, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মনির আল হোসাইন প্রমুখ।
এলাকাবাসীর দাবি, ধারাবাহিক এসব সামাজিক ও গণমাধ্যমভিত্তিক উদ্যোগের ফলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় মাদক বিস্তার নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত হবে।
ভোরের আকাশ/এনউব