শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ভুমিমন্ত্রী মিনু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ভূমিমন্ত্রী  মিজানুর রহমান মিনু এমপি জাল যার জলাশয় তার নীতি সত্যিকারভাবে বাস্তবায়নের মাধ্যমে মৎস্যজীবিদের স্বার্থ সংরক্ষণ ও জলমহালগুলোর স্থায়ী ও সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিতে বর্তমান সরকারের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যস্বত্বভোগীদের জন্য প্রকৃত মৎস্যজীবীরা সুবিধাবঞ্চিত হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মাঠপর্যায়ে কাজ করছি।

আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সুতরাং সততা, নিষ্ঠা, দেশপ্রেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ও একটি নিরাপদ দেশ গড়বো। এসময় মন্ত্রী আরোও বলেন, অবৈধভাবে সাগর পথে গ্রিসে যাওয়ার সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারে খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সকল এমপিদের নির্দেশনা দিয়েছেন। জলমহাল ব্যবস্থাপনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। যারা ১৭ বছর মৎসজীবীদের শোষণ করে অবৈধভাবে ভূমির মালিক হয়েছেন, তাদেরকে আর সুযোগ দেয়া যাবে না।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে সরকারি জলমহাল আইন, ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, এ. জে. এম. সালাহউদ্দীন নাগরী, সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবীসহ  সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্ত্রী আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার,মৎস্যজীবী ও কৃষকদের অধিকার রক্ষায় সোচ্চার রয়েছে। প্রকৃত মৎসজীবীদের মূল্যায়ন করে জলমহাল ইজারার পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও কৃষির অনূকুল পরিবেশ নিশ্চতে সরকার বদ্ধপরিকর। কোন অতি উগ্রবাদী যেন দেশে বিশৃঙ্খলা করতে না পারে সেক্ষেত্রে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানান মন্ত্রী। সততা নিষ্ঠার মাধ্যমে সম্মান প্রতিষ্ঠা করে নিরাপদ বাংলাদেশ গড়তে  প্রতিশ্রুতিবদ্ধ । এছাড়াও অতিবৃষ্টিতে হাওরাঞ্চলে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষায় সরকারের প্রচেষ্টার কথা বলেন। ইরান-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে যাতে হাওরে ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব না পড়ে, সেক্ষেত্রে প্রয়াজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। 

ভুমিমন্ত্রী

শেয়ার করুন: