শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে সালিশি বৈঠকে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 

সোমবার (৯ মার্চ) রাতে এ ঘটনায় নিহতের ছেলে আসমাউল হক বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করেছে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্রাবণ নিশ্চিত করেছেন যে, সোমবার রাতে বিশেষ অভিযানে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মামলায় ২০ জনের নাম উল্লেখ ছাড়াও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, নিহতের ছেলে আব্দুল আউয়ালের সাথে সাহিদা খাতুন নামে এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে বিষয়টি মীমাংসার জন্য পুনরায় সালিশ বসে। 

বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা আনিসুর রহমান ও তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আনিসুর রহমান মারা যান। নিহত আনিসুর উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম বর্তমানে অভিযান চালাচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

সংঘর্ষে নিহতহুমায়ুন কবির

শেয়ার করুন: