শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে নিয়ে অশ্লীল পোষ্ট করায় যুবক আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক গোলাম মোস্তফা (৩৪) উপজেলার হরিরামপুর ইউনায়নের মোল্লাহ পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, গোলাম মোস্তফা তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তারেক রহমানকে জড়িয়ে অশ্লীল বিদ্বেষমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই  অভিযান চালিয়ে  উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট থেকে গোলাম মোস্তফা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় বুধবার হরিরামপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলায় ঘটনায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ২–৩ জনকে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন মোল্লা রাত পৌনে ১২ টায়  জানান, আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম সাংবাদিকদের জানান, আটক গোলাম মোস্তফা বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে অশ্লীল পোষ্ট করেছে তা উদ্দেশ্য প্রণোদিত। তদন্তের মাধ্যমে জড়িত অন্যান্যদের গ্রেফতারেরও দাবী করেছেন তিনি।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: