শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চুরি করার সময় মামাকে ছুরিকাঘাত ভাগিনার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া শেরপুরের চকখাগা গ্রামে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরি ও হত্যার চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃত কিশোরের নাম কাউছার (১৬)। সে খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আল আমিনের ছেলে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে মো. আমিনুর দীর্ঘদিন মুদির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। ৬ সেপ্টেম্বর বেচাকেনা শেষে দোকান বন্ধ করে দোকানের মধ্যেই ঘুমায়। রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাউছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কিশোরকে জাপটে ধরে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাউছার। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে কাউছারকে হাতেনাতে আটক করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরদিন সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোরকে তাদের কাছে সোপর্দ করে। ঘটনার পর এলাকাজুড়ে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড এবং কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছারকে আটক করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/মো.আ.

কিশোরবগুড়ামামাচুরি

শেয়ার করুন: