শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ২য় সমন্বয় সভা বুধবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো. ফিরোজ শাহ্।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইপিআই কর্মসূচির আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। গত ১২ অক্টোবর নগরীর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৭২ হাজার ৩’শ ৭০ জন ছেলে ও মেয়েকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাসব্যাপী এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৪% শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২’শ ৫২ জন টিকাদার এবং ৩’শ ৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত রয়েছে।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে কেসিসি প্রশাসক বলেন, টাইফয়েড জ¦রের সংক্রমণ প্রতিরোধে সরকার জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি শিশু স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এ টিকাদান ক্যাম্পেইন সংশ্লিষ্টদের ধন্যবাদন জানিয়ে বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। সে কারণে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকা জরুরী বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন-খুলনার উপপরিচালক মো: রফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. নাজমুর রহমান সজিব ও ইউনিসেফ-এর ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সদর থানা শিক্ষা কর্মকর্তা মো: শাহ্জাহান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

ভোরের আকাশ/জাআ

খুলনাটাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

শেয়ার করুন: