মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা মসজিদ মিলনায়তনে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসুল্লীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী মোহাম্মদ মজহারুল হক মনছুর মিয়াকে সভাপতি ও মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মাসুদুল আলম বাচ্চুকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সামছুল আলম ফিরোজ, ডা. মোঃ লেয়াকত আলী, মাওঃ আব্দুর রব, এস এম মনসুর, আব্দুল খালেক মোল্লা, মোঃ শাহআলম, মোঃ শাহজাহান সাজু, অধ্যক্ষ আব্দুল মতিন, ডা. মো. কাউছার হামিদ, বাহার আলম মজুমদার, মো. আব্বাস আলম, সাফায়েত আমীন, মো. হেলাল মাহমুদ।
কমিটিতে হামিদুর রহমান সোহাগ সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মিলন, মোঃ সরোয়ার মোর্শেদ নান্নু, মোঃ মাজহারুল ইসলাম সজীব, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল হাই, সাংবাদিক আব্দুল গাফফার সুমন, আব্দুর রহিম, আনোয়ার হোসেন, ডা. জহির রায়হান, আব্দুল মালেক সহ-সভাপতি, কমিটিতে ডাক্তার জসিম উদ্দিন, ডা. মহিউদ্দিন সহ-সাধারণ সম্পাদক, মোঃ আবুল বাশার সাংগঠনিক সম্পাদক, ডা. আবু নাসের মজুমদার মাসুদ, জসিম উদ্দিন টিপু সহ সাংগঠনিক সম্পাদক, ফারুক ইসলাম মন্টু (মেঝো মিয়া) অর্থ সম্পাদক, শাহ আলম মেম্বার, মোস্তাফিজুর রহমান সহ অর্থ সম্পাদক, মোঃ সাফায়েত হোসাইন সুমন দপ্তর সম্পাদক, আলী আশরাফ সহ দপ্তর সম্পাদক, শেখ ফরিদ মোহন প্রচার সম্পাদক ও মোঃ মনির হোসেন সহ প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবের আহমেদ, পেয়ার আহমেদ, ডাক্তার তোফাজ্জল, সাদেক, কামাল হোসেন, সাংবাদিক মো. আহসান উল্লাহ, শাহজাহান, জাফর আহমদ, জামাল, মিজান, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সেলিম, ছবু মিয়া, মোশাররফ হোসেন দুলাল, আব্দুল কাইয়ুম, মাইন উদ্দিন, ডা. মানিক, ডা. এনায়েত, মোশাররফ (হাটিরপাড়), জসিম উদ্দিন, আমির হোসেন, নয়ন, পেয়ার, খোরশেদ, হাসান পাটোয়ারী, চৌধুরী প্রমুখ।
ভোরের আকাশ/ইউএম