চিতলমারী থানায় বদলিজনিত বিদায় সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারী উপজেলার থানায় কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার সদ্য বদলিকৃত বিদায়ী অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী, উপজেলা বিদ্যুৎ অফিসে ডিজিএম ওয়াদুদ খন্দকার, চিতলমারী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু, উপজেলা অফিসার্স ক্লাবে সাধারণ সম্পাদক হুমায়ূন কবির,বাংলাদেশ ইসলামি আন্দোলন চিতলমারী উপজেলার শাখা সভাপতি ডাঃ আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে কর্মকর্তা মো. কাওসার আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মকর্তা জনি সরকার, উপজেলা আনছার বিডিপি কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা বিআরডিবি অফিসে কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমান হুসাইন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ