শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপারেশন ডেভিল হান্ট এর আওতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস চৌধুরীর পুত্র মো. সায়মন চৌধুরী (৩১) এবং মুলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র মো. আজমীর হক (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. সায়মন চৌধুরী কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আজমীর হক চারগাছ এন,আই ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট এর তালিকাভুক্তদের গ্রেফতারে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। কসবা নতুন বাজার এলাকা থেকে সায়মন চৌধুরীকে এবং কসবা টি. আলী বাড়ি মোড় এলাকা থেকে আজমীর হককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পুরুষশূন্য গ্রামে তাণ্ডব ও লুটপাট

পুলিশ আরও জানায়, গত ৫ আগস্টের পর দায়ের করা একটি মামলায় তাদের আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেফতারকৃত দু'জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে ৫ আগস্টে দায়ের করা মামলা রয়েছে; দু'জনই ওই মামলার আসামি। মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: