শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ জেলা কারাগারে ৩৩ কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি।

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য গোপালগঞ্জ জেল কারাগার থেকে ৩৩ জন কয়েদি রেজিস্ট্রেশন করেছেন।

রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি বাদে বাকি সবাই পুরুষ কয়েদি।

উক্ত ৭২৪ জন কয়েদির মধ্য থেকে নারী কয়েদি ৫ জন এবং পুরুষ ২৮ জন রেজিস্ট্রেশন করেছেন।

গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আবেদনকৃত কয়দি সবার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

এ সময় তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত পোস্টাল ব্যালট আমরা বুঝে পাইনি।

কারাগারের ভেতরে ভোট প্রদান করার জন্য দুটি গোপন বুথ বানাবো। সেখানেই ভোটাররা তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান গণমাধ্যম কর্মীদের জানান, জেলায় মোট ৯ হাজার ৯৯৮ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন।

এর মধ্যে কয়েদি রয়েছেন ৩৩ জন। যথাসময়ে সঠিক নিয়মে পোস্টাল ব্যালট জেলা কারাগারে পাঠানো হবে।

ভোরের আকাশ/নি. ব

পোস্টাল ব্যালট

শেয়ার করুন: