শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ ঊনআশি হাজার একশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, ছাতা, লোহার কুচি, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি|

শনিবার (১৭ মে) তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি, বর্ণি বিশেষ ক্যাম্প এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালেয়ে এসব বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, ছাতা, লোহার কুচি, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য ৫,৭৯,১০০/-(পাঁচ লক্ষ ঊনআশি হাজার একশত) টাকা। এ অভিযান অব্যাহত থাকবে  বলে তিনি জানান। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: