শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জীবননগরে বিক্ষোভ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।  

আজ রোববার বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল জীবননগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— মো. রাকিব, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

ভোরের আকাশ/আ.র

বিক্ষোভ কর্মসূচি

শেয়ার করুন: