শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জমিতে হাঁস ঢোকার ঘটনায় সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জমিতে হাঁস ঢোকার ঘটনায় সংঘর্ষ, আহত ২৫
জমিতে হাঁস ঢোকার ঘটনায় সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে হাঁস ঢোকার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজহাঁস স্থানীয় জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন। ওই ঘটনার দুই দিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় আপস-মীমাংসার চেষ্টা করা হলেও, জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষই থানায় এবং আদালতে মামলা দায়ের করে। এই ঘটনার জেরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্প্রতি ঈদ উপলক্ষে উভয় পক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করলে পূর্বের বিরোধের জেরে নির্ধারিত সময়ের আগেই সংঘর্ষ শুরু হয়। শুক্রবার জুমার নামাজের পর দু’পক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ টানা দুই ঘণ্টা ধরে চলে, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে ফসলি জমিতে হাঁস ঢোকার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: