শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নের কালি বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মসজিদে নামাজ পড়তে এসে তারা দ্বিতীয় তলায় একটি লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করছে আড়াইহাজার থানা পুলিশ।

ভোরের আকাশ/জাআ

আড়াইহাজারলাশ উদ্ধার

শেয়ার করুন: