শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় শহীদ পরিবারের মাঝে জেলা বিএনপির ঈদ উপহার প্রদান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম ও খুন হওয়া শহীদ পরিবারের প্রতিনিধিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা জেলা শাখার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বুধবার (১৮ মার্চ) খুলনা বিএনপি অফিসে ১৪ শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান মন্টু বলেন, গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবার এর সদস্য।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গুম-খুন হও নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা গ্রহণ করেছে।

জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঈদ উপহারের আয়োজন করেছেন বিএনপি'র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, খুলনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শহীদ নেতাকর্মীদের পরিবারকে সরকারি ভাবে এবং জেলা পরিষদের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা অব্যাহত থাকবে।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার ১৪ শহীদ পরিবারের হাতে তুলে দেন ও পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: আব্দুল মজিদ, খান আশরাফুল আলম নান্নু, জাফরী নেওয়াজ চন্দন, আরিফুর রহমান আরিফ, জাবেদ মল্লিক, খন্দকার ফারুক হোসেন, হাবিবুর রহমান হবি, খান ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, গাজী শহীদুল ইসলাম, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, জিএম হারুনর রশীদ, আবু তায়েফ দারা, শেখ ফারুক হোসেন, পীর আলী, হুরায়রা বাদশা, কাজী জাকারিয়া প্রমুখ। 

খুলনার জেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন এবং নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।#

ভোরের আকাশ/ র.ই

ঈদ উপহার বিতরণখান জুলফিকার আলী জুলু

শেয়ার করুন: