শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত শিশু একদিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এনঘটনায় এক অপহরনকারী নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার (২৮ জানুয়ারী) সকালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। এ সময় মোছাঃ রুমেলা খাতুন নামে অপহরনকারী নারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত শিশু রহিমা আক্তার (৫) উপজেলার টেপিরবাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের কন্যা। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। অপহরণকারী মোছাঃ রুমেলা খাতুন (২৯) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. নূর মামুনের কন্যা। 

শিশুর বাবা আব্দুল মালেক জানান, গতকাল মঙ্গলবার শিশুকন্যা স্কুল থেকে বাসার আসার পরপরই রুমেলা নামে এক নারী শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজা খোজি করে মেয়ের কোন খোঁজ পায়নি। গতকাল দুপর আনুমানিক ১টার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানায় তাকে দুই লাখ টাকা দিতে হবে। না হলে মেয়ের ক্ষতি হবে। পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে থানার গিয়ে অভিযোগ দাখিল করি। পুলিশ আমাদের সঙ্গে নিয়ে মেয়েকে উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, এবিষয়ে অপহৃত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/র.ই

অপহৃতমোহাম্মদ নাছির আহমদ

শেয়ার করুন: