শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গফরগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গফরগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে  হায়দুল ইসলাম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। রবিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি  উপজেলার সালটিয়া  ইউনিয়নের হাটুরিয়া গ্রামে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে হাটুরিয়া গ্রামের আবে আকন্দের ছেলে হায়দুল ইসলামকে কে বা করা খবর দিয়ে পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে বাইল্যা গ্রামে নিয়ে যায়। হায়দুলের চলাফেরা এবং কথাবার্তা সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, আমার চাচা (হায়দুল)  চা-পানের দোকানে কাজ করে সংসার চালাত। তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে আমরা জানি না।হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুর খবর পেয়েছি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারজানা আক্তার বৃষ্টি বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে। পাগলা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: