শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মিষ্টি আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আবহাওয়া অনুকুলে থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে এ বছর মিষ্টি আলুর ভাল ফলন হয়েছে। আলুর ভাল ফলন হলেও ভাল দাম পাচ্ছে না কৃষক। খরচের তুলনায় বাজার দর অনেক কমে গেছে।  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মিষ্টি আলুর রাজ্য হিসেবে পরিচিত। যদিও বাংলাদেশে মিষ্টি আলু একটি অবহেলিত ফসল তবু্ও প্রতিবছরই এ মিষ্টি আলুর চাষ হয়ে আসছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া, কৈজুরী, ধারাবর্ষা, জাফরাবাদ, কান্দারপাড়া, সৈয়দপুর, বয়সিংহ ও ভাটারা ইউনিয়নের ভাটারা, মোহনগঞ্জ, কাশারীপাড়া, পাখাডুবী, ফুলবাড়িয়া, পারপাড়া, গোপীনাথপুর, কৃষ্ণপুর, চর হরিপুরসহ কলারছড়া এলাকায় এই আলু চাষ হয়েছে। 

উপজেলার কামরাবাদ ও ভাটারা ইউনিয়নে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে মিষ্টি আলু সবুজ পাতায় ছেয়ে আছে ফসলের মাঠ। পুরুষেরা কোদাল দিয়ে মাটি কুপিয়ে আগলা করছে আর নারী ও শিশুরা আলু কুড়িয়ে এক জায়গায় স্তুপ করছে। দিনের শেষে মিষ্টি আলু ক্ষেতে বসেই মেপে বস্তাবন্দি করছে কৃষকরা। কেউ আবার আলুর লতা গবাদি পশুর জন্য যত্ন করে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে বাড়ী। সব মিলিয়ে কৃষকদের এই অক্লান্ত পরিশ্রম যেন উৎসবে পরিণত হয়েছে। 

তরুণ কৃষক কবীর হোসেন বলেন, ‘অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে চারা রোপন শুরু হয় এবং ফাল্গুন মাসের তৃতীয় সপ্তাহে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ক হয়ে উঠে। আবহাওয়া ভাল থাকায় আলুর ভাল ফলন হয়েছে। তবে এ বছর আলুর দাম অন‍্য বছরের তুলনায় অনেক কম। 

ধারাবর্ষা গ্রামের আলু চাষী ইয়াজ উদ্দিন, করম আলী, মোস্তফা, আব্দুর রাজ্জাক, মাহাবুব মিয়া বলেন, ‘১বিঘা জমিতে খরচ হয় প্রায় ৩০হাজার টাকা। ভালো ফলন হলে ৮০-৯০ হাজার টাকা পর্যন্ত বিঘাতে আলু বিক্রয় করা যায়। কিন্তু এবছর তেমন লাভ নেই। গত বছর প্রতিমণ ২হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি আমরা। এ মৌসুমে ১মণ আলু ৬/৭শ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে ধানের চেয়ে আলু লাভবান ফসল। 

স্থানীয় এক মিষ্টি আলুর বেপারী মতিউর রহমান জানান, মিষ্টি আলুর চাহিদা ঢাকাতে অনেক বেশি। তাই এলাকা থেকে প্রথমে ১২হাজার হতে ১৫শ টাকা মণ কিনে ঢাকায় ১৬শ হতে ২ হাজার টাকা দরে মণ বিক্রি করছি। এসব মিষ্টি আলু ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এবছর দাম একটু কম। আলু তোলার শেষ ভাগে দাম চলছে ৬/৭শ টাকা দর। তবুও এই মিষ্টি আলুর চাহিদা ব্যাপক। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ফলন ভালোই পেয়েছে। এ বছরের মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৬০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়েও আবাদ বেশি হয়েছে। বাজার দাম কেন কম এ বিষয়ে বলা মুশকিল। আমরা কৃষকদের নানাভাবে পরামর্শ প্রদান করে সহযোগীতা করে আসছি। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: