শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট ষ্টেশনের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী। শনিবার (১৪ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং না করতে চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কীর্তিমান চাকমা, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম, সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ও সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কীর্তিমান চাকমা বলেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা ও দোকানপাট গড়ে তোলায় প্রতিনিয়ত যানজট ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/আজাসা

মহাসড়কউচ্ছেদ অভিযান

শেয়ার করুন: