শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাট (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দের খোলা গ্রামে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পরকীয়া সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের পরিকল্পনা থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

গত ৪ আগস্ট চান্দের খোলা গ্রামের একটি ঘর থেকে একই পরিবারের মা, ছেলে ও নানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন আহাদ, তার মা ও বৃদ্ধা নানি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আসাদুলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি আসাদুলের সঙ্গে ভুক্তভোগী পরিবারের এক নারী সদস্যের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে আসাদুল প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

বাসাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মাসিক উন্নয়ন সভা

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী আসাদুল তার সহযোগীদের নিয়ে মধ্যরাতে আহাদকে হত্যার উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা আহাদের মা ও নানি জেগে ওঠেন এবং অভিযুক্তদের চিনে ফেলেন। পরে নিজেদের পরিচয় গোপন ও অপরাধের প্রমাণ মুছে ফেলতে তিনজনকেই হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকাণ্ডে আরও কারও ইন্ধন বা সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: