শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আঃ সাত্তারের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে সকালে সুন্দরগঞ্জ পৌরশহরের পূর্ব-বাইপাসমোড় নামক স্থান থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই শামসুল আলম বলেন, গভীর রাতে বা ভোরের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইফুলের মৃত্যু হয়েছে বলে জানতে পান। তবে, গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। এমন খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/জাআ

সুন্দরগঞ্জযুবকের মৃত্যু

শেয়ার করুন: