শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

‎কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

"প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাগরকন্যা কুয়াকাটায় পালিত হয়েছে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল নীলাজ্ঞনা প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।

‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, পতিত সরকারের সময় প্রতিবন্ধীদের টাকা লুটেপুটে খেয়েছে। প্রকৃত প্রতিবন্ধীরা ভাতা পায়নি। যারা প্রতিবন্ধী নয় তারা পেয়েছে। যার কারণে তাদের পালিয়ে যেতে হয়েছে। এখন সুষম বণ্টন করা হবে। প্রকৃত প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পাবে।

‎সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ। সভায় দেড় শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ
‎
‎

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

শেয়ার করুন: