এসআরবি-৬ এর অভিযানে ৯.৮ কেজি গাঁজাসহ এক কারবারি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন বাগেরহাট পৌরসভাস্থ দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে হাইওয়ের উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯.৮ কেজি গাঁজাসহ মো. মারুফ আকন (১৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম