শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেয়ের এমবিবিএস ভর্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকের খোলা চিঠি

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার এক মফস্বল সাংবাদিক তার মেধাবী মেয়ের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি আবেগঘন খোলা চিঠি দিয়েছেন।

চিঠিতে সাংবাদিক বাবলুর রহমান বারী জানান, তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে পরিবার পরিচালনা করে আসছেন। একই সঙ্গে তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন, যার জন্য প্রতিদিন ওষুধ বাবদ উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়।

তার একমাত্র মেয়ে শিক্ষাজীবনে অত্যন্ত কৃতিত্বের পরিচয় দিয়েছে। সে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে উত্তীর্ণ হয়। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়। প্রথমবার কাঙ্ক্ষিত ফল না পেলেও দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নেয়।

তবে পরীক্ষার প্রায় ১৫ দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। অসুস্থ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করলেও সে সফল হতে পারেনি। তার মেধাক্রম দাঁড়ায় ৫২।

পরবর্তীতে একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ১০০ টাকা দিয়ে নিশ্চায়ন করা হলেও পরে ১ লাখ ২ হাজার টাকা জমা দেওয়ার জন্য এসএমএস আসে। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে তিনি তা পরিশোধ করতে পারেননি।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমার একমাত্র স্বপ্ন আমার মেয়েকে ডাক্তার হিসেবে গড়ে তোলা। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মানবতার প্রতীক। তার সদয় হস্তক্ষেপ ছাড়া আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে।”

একান্ত মানবিক বিবেচনায় দেশের যেকোনো মেডিকেল কলেজে তার মেয়ের ভর্তির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

ভোরের আকাশ/এনএস

প্রধানমন্ত্রী তারেক রহমানরংপুরএমবিবিএস ভর্তি

শেয়ার করুন: