শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না’: প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:  আব্দুল বারী-(এমপি বলেছেন, বিএনপির সরকার একটি গণতান্ত্রিক সরকার।  ৫১ শতাংশ ভোট পেয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। দেশের মধ্যে যেকোন বিষয় সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করছে।

দেশকে কোনো অপশক্তি, পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সে প্রচেষ্টা সফল হবে না।শুক্রবার দুপুরে  জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষক সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে  প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি।  

​প্রতিমন্ত্রী মো:  আব্দুল বারী আরো বলেন, সারাদেশের সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা করা বর্তমান সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে যে তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং আগামীতেও ব্যার্থ করে দিবে।

আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে এবং তিনি নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া ও সুযোগ তৈরি হচ্ছে, উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মো: আব্দুল বারী জানান, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্নির্মাণ ও শক্তিশালী করা হচ্ছে এবং একটি সৎ ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তাই জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমান সরকার ফ্যামিলী  কার্ড, কৃষক কার্ডসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে। ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প একনেকে পাস হয়েছে, যার মাধ্যমে এলাকায় ব্যাপক উন্কনয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

জয়পুরহাট  জেলা প্রশাসক মো: আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট  জেলা পরিষদের প্রশাসক মো: মাসুদ রানা প্রধান,, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। এসময় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত  জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম,সদর থানা উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ প্রমূখ।

পরে বিকেলে প্রতিমন্ত্রী শহরের এসো কার্নিভাল সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: