শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে নওগাঁয় মানসিক ভারসাম্যহীনদের নিয়ে মহতী উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সমাজের চারপাশে প্রায়ই দেখা যায় অপরিচ্ছন্ন ও নোংরা পোশাকে থাকা কিছু মানুষ। তাঁরা মানসিক ভারসাম্যহীন কিংবা পাগল নামেই পরিচিত। রোদ, বৃষ্টি, কিংবা প্রচণ্ড শীতেও তাঁরা মানবেতর দিন কাটায়। অযত্ন, অবহেলা আর চিকিৎসার অভাবে সুস্থ মানুষের মতো জীবনযাপনের সুযোগ পাচ্ছেন না তাঁরা।

এবার অবহেলিত এই মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ব্যতিক্রম এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন উত্তরের জেলা নওগাঁর এক সমাজসেবক মো. মাসুদ পারভেজ (মাসুম)।

নিজ উদ্যোগেই ও নিজ অর্থায়নে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫ জন ভারসাম্যহীনদের পরিচ্ছন্ন করা, খাবার এবং ঈদের নতুন পোষাক পরিধানের কাজ করেছেন তিনি।

মহতি এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা সমাজসেবক মো. মাসুদ পারভেজ (মাসুম) বলেন, আমাদের মত মানসিক ভারসাম্যহীনরাও সমাজের অংশ। সবার মত তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। ঈদ এলেই আমরা নতুন নতুন পোষাক কেনাকাটা, খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন লোকগুলোর খোঁজ রাখিনা কেউ, পাগল বলে তাড়িয়ে দেই। তাদের কষ্ট দেখে আমি অনুধাবন করেছি, তারাও আমাদের মতই মানুষ, আমাদের পরিবারের অংশ এজন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি। তাই মানসিকভাবে ভারসাম্যহীনদের গোসল করানো ও পোষাক প্রদান করতেছি। আগামীতেও এই কাজ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

নওগাঁ

শেয়ার করুন: