শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গার জীবননগরে যুবক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন পাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত আজাদ জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো‌. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, আজাদসহ ৪-৫ জন মাদক আনতে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনপাড়া সীমান্তের মেইন পিলার ৬৬ নং এবং সাব পিলার ১ নং এস হতে ২৫০ মিটার ভারতের অভ্যন্তরে বানপুর গ্রামে যায়। এ সময় ধোনছে ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।

তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল ভিন্ন তথ্য দিয়ে জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, লোকমুখে শুনেছি আজাদসহ ৪-৫ জন ভারতের অভ্যন্তরে মাদক আনতে গেলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আজাদ আহত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ 

চুয়াডাঙ্গা

শেয়ার করুন: