শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বিরতুলে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ ও স্থানীয় বিএনপি সমর্থক গোষ্ঠীর যৌথ আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লা।

প্রতিবাদ মিছিলটি বিরতুলের কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দল নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা রুকুন উদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়া, যুবদল নেতা আলী হোসেন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলী হোসেন সরকার প্রমুখ।

এ সময় শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুর, গাজীপুরের কালীগঞ্জ, চাঁদাবাজি, প্রতিবাদ মিছিল

শেয়ার করুন: