চাঁদপুর জেলা পরিষদে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদান
চাঁদপুর জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার যোগদান করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি জেলা পরিষদে আসলে প্রথমেই তাঁকে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ গোলাম জাকারিয়াসহ জেলা পরিষদের পক্ষ হতে কর্মকর্তা ও কর্মচারীদের সকলের উপস্থিতিতে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে তাকে জেলা পরিষদের সকল দায়িত্ব বুঝিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া। চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার এর আগে কাজ করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে।
গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাঁদপুরের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. কবির হোসেন সরদারকে নিয়োগ করা হয়।
এ সময় নবাগত জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন বলেন, আমি যোগদান করেছি মাত্র। আপনাদের সকলের সহযোগীতা চাই চাঁদপুরের উন্নয়নের জন্য। আশাকরি আপনারা আমাকে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহাম্মদ রাসেল, একাউন্টস অফিসার ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ