রূপগঞ্জে দিপু ভূইয়ার ঈদ পূর্ণমিলনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
ঈদকে কেন্দ্র করে আয়োজিত এ পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে এমপি দিপু ভূঁইয়া বলেন, বিএনপি একটি জনমানুষের দল। অতীতের সকল বিভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি রূপগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে নেতাকর্মীদের মধ্যে মিলনমেলা ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।
ভোরের আকাশ/আ.র