শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জ

কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় অবস্থিত কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের নিজস্ব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্বেষা তালুকদার একটি আবেগঘন বিদায়ী কবিতা আবৃত্তি করেন। এছাড়া রাবেয়া বসরি ও সিফাত বিদায়ী বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবার মাঝে আবেগময় পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের পরিচালক কিশোর কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়, সততা ও নিয়মিত পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলজোড় ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা মো. একরামুল হক।

তিনি বলেন, “কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ার শিক্ষার্থীদের নিকট গণিত ও আইসিটি শেখার একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভুইয়াগাঁতীর মতো একটি আঞ্চলিক এলাকায় গণিতের ‘ডাক্তার’ খ্যাত শিক্ষক কিশোর কুমার রায়কে পাওয়া শিক্ষার্থীদের জন্য সত্যিই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এ প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/ র.ই

বিদায় সংবর্ধনামো. একরামুল হক

শেয়ার করুন: