শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫তম সভা বুধবার খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে¡ তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য এনজিওকে যেমন ওয়ার্ল্ড ভিশন, মাসাস, ইউসেফ, জেজেএস প্রভৃতি দপ্তরের আওতাধীন নানাবিধ শিশুসুরক্ষামূলক কর্মসূচিতে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত হালনাগাদ ও সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন।

প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় শিশুশ্রম নিরসনে ‘আসুন শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলেন। শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিভিন্ন এনজিওকে যুক্ত করার নিদের্শনা দেন।

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে।

উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ মাসে শিশুশ্রম নিরসনকৃত শিশু সংখ্যা ৪৭জন।

ভোরের আকাশ/নি

খুলনা

শেয়ার করুন: