শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় মোবাইল কোর্টের অভিযান

অবৈধ তেল বিক্রিতে জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স ছাড়া জ্বালানী তেল বিক্রি ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়ের দায়ে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই খোলামেলাভাবে জ্বালানী তেল বিক্রি করে আসছিলেন। শুধু তাই নয়, তারা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অধিক মূল্যে তেল বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিলেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই দোকানদারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জ্বালানী তেল মজুদ ও বিক্রির অভিযোগ বাড়ছিল। বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে লাইসেন্সবিহীন তেল বিক্রি ও অতিরিক্ত দাম আদায়ের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এদিকে, একই দিনে উপজেলার মৌলভীরকুম এলাকায় পরিচালিত পৃথক আরেকটি মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মিনার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ছোটখাটো মাদক কারবার নিয়ে উদ্বেগ ছিল। প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করছেন, নিয়মিত অভিযান চালানো হলে মাদক ও অনিয়ম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব আরও জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার লঙ্ঘন, অবৈধ ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সাধারণ জনগণকেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/নি

চকরিয়া

শেয়ার করুন: