শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আহাতাব মণ্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মণ্ডলের ছেলে রাজীব মণ্ডল (২৪), রিংকু (১৮), তামিন (১৫) এবং শুকুর আলীর ছেলে গিয়াস উদ্দিন। তাদের মধ্যে মারুফ ও রাজীবের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে মোট সাতজন আরোহী ছিলেন। যাদবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি বাইক মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে প্রত্যেকেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সাগর হোসেনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ।।হ.র 

দুর্ঘটনার শিকারমোটরসাইকেল দুর্ঘটনাঝিনাইদহ

শেয়ার করুন: