শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে সড়কে প্রাণ হারালো ব্রাহ্মণবাড়িয়ার যুবক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ইউসুফ মিয়া
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ইউসুফ মিয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) নিহতের স্ত্রী হাজেরা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ইউসুফ মিয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে এই প্রবাসী সড়কে দুর্ঘটনার শিকার হন। প্রায় ৭ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। দীর্ঘদিন ধরে তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানা গেছে।

নিহতের স্ত্রী হাজেরা খাতুন বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের পরিবারকে অসহায় করে দিয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে এনে শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর বৃদ্ধ মা ও স্ত্রী একেবারেই ভেঙ্গে পড়েছেন। পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


ভোরের আকাশ/ইউএম

 

সৌদিতে সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: