শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

নওগাঁয় আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

নওগাঁ (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

প্রকৃতিতে এখনও শীতের আগমন ঘটেনি। তবে এরই মধ্যে নওগাঁর সবজি বাজারে দেখা মিলতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির। বাজারে উঠছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। 

আগাম শীতকালীন সবজি বাজারে আসায় ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ। তবে মৌসুমের শুরু হওয়ায় এসব সবজির দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম কিছুটা বেশি। তবে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে এসব সবজির দামও কমে আসবে বলে আশা করছেন তারা। কৃষক ও ব্যবসায়ীদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে শীতকালীন সবজির উৎপাদন ও সরবরাহ আরও বাড়বে। এতে বাজারে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেলার মান্দা উপজেলার সবজি চাষি কেরামত আলী বলেন, “এবার আমি এক বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে মুলা চাষ করেছি। বর্তমানে মুলার বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার ভালো লাভ করতে পারব।” একই কথা বলেন বদলগাছী উপজেলার সবজি চাষি একরামুল হোসেন। তিনি বলেন, “এবার আমি ১০ কাঠা জমিতে শীতকালীন সবজি হিসেবে শিম চাষ করেছি। শিমের বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার লাভবান হতে পারব।”

আরও পড়ুন

খুলনায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

এ ছাড়া জেলার অন্যান্য সবজি চাষিরাও শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার আশা প্রকাশ করেছেন। নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, “এবার জেলায় মোট ৮৫৭৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আগাম জাতের সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সবজির দাম ভালো থাকায় চাষিরা লাভবান হবেন বলে আশা করছি।”

 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: