শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। 

সোমবার (২ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার খোনকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. রফিক (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়  পৌরসভার খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় অথবা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মো. রফিককে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আটক রফিকের হেফাজত থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা কালো কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের তথ্য রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

মাদক কারবারি আটকমোহাম্মদ হোসেন

শেয়ার করুন: