শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোর

জয় কালি মাতা মন্দির পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর মান্দার ২শ ২ বছরের পুরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা ও শ্রী শরৎ কালি মন্দির ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ মনোজ কুমার পরিদর্শন করেন। 

 শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ২শ ২ বছরের পুরনো ঠাকুর মান্দার জমিদারদের স্মৃতিবিজড়িত রাজখাড়া ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা ও শ্রী শরৎ কালি মন্দিও পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, মান্দা থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গনি, রাজখাড়া ষ্টেটের সেবায়েত অশোক রায় বাপ্পি, দেবাশীষ রায়, ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক শুভজিৎ রায়সহ রাজপরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ মনোজ কুমার নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে চৈত্র মাসের শুক্লা নবমী তিথি উপলক্ষে শুরু হওয়া রামনবমী মেলায় ১০ দিনব্যাপী শ্রী-শ্রী রামচন্দ্রের জন্মোৎসব ও রামনবমী মেলা পরিদর্শন করেন। এদিকে বিপুল জনসমাগম সামাল দিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাজখাড়া স্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দিরের সেবায়েত অশোক রায় বাপ্পি জানান, প্রতি বছরের মতো এবারও লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মন্দির এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে এক বিশাল মিলনমেলায়। পূজা, আরতি, প্রার্থনা ও মানতের মাধ্যমে দিনব্যাপী চলছে ভক্তদের ধর্মীয় কার্যক্রম।

শত শত বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে রয়েছে এক শিহরণ জাগানিয়া জনশ্রুতি। পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

ভোরের আকাশ/ র.ই



 

ভারতীয় হাইকমিশনারঅশোক রায় বাপ্পি

শেয়ার করুন: