শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি ডিসিপ্লিন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৫ রানে রসায়ন ডিসিপ্লিনকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে ইংরেজি ডিসিপ্লিন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করে রসায়ন ডিসিপ্লিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ ও ১ উইকেট শিকার করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের তানভীর হোসেন।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫৬ রান সংগ্রহ, ৮ উইকেট শিকার ও ৪টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের মেহেদী মাসুদ। একই সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকেরও পুরস্কার পান। এছাড়া ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. আশিকুর রহমান।

ফাইনাল খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল দল ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, খেলাধুলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। তিনি সুবিধাজনক সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়েও অংশগ্রহণ ও সৌহার্দ্য বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেট একটি মর্যাদাপূর্ণ খেলা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রতিযোগিতা সবসময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণবন্ত থাকে। তিনি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে এবং একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। তিনি নতুন চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিনসহ অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, টিম ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।

ভোরের আকাশ/ র.ই

ক্রীড়া প্রতিযোগিতাপ্রফেসর ড. মো. নাজমুস সাদাত

শেয়ার করুন: